রবিবার , ২৩ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ নেতার ত্রাণ বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
জুন ২৩, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বন্যার্ত ২ শতাধিক অসহায় পানিবন্দি পরিবারের মধ্যে চাল বিতরণ করেছেন জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এ.এইচ.এম. কামরুল ইসলাম।

রবিবার বিকেলে উপজেলার সাদীপুর ও উছমানপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও আশ্রয়কেন্দ্রে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং দৈনিক জাগ্রত সিলেট এর সম্পাদক মন্ডলির সভাপতি এ এইচ এম কামরুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহিন।জনপ্রিয় অনলাইন পোর্টালের ব্যাস্থাপনা সম্পাদক এবং প্রবাসী এ এইচ এম খায়রুল ইসলাম,সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এসাম উদ্দিন,বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান,ওসমানী নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম-আহবায়ক আমজাদ হোসেন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলীম,তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সামেল আহমদ হাবিব, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য নাদির আহমদ, সহ এমাদ উদ্দিন,প্রমূখ।

এ.এইচ.এম. কামরুল ইসলাম বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন,আমরা তাহার নির্দেশ মোতাবেক কোন মানুষ যাহাতে না খেয়ে মরে এই অঙ্গিকার নিয়ে কাজকরে যাচ্ছি। আমরা সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও থাকব। এই ত্রাণ কার্যক্রমের মাধ্যমে আমরা কষ্টে থাকা মানুষের মুখে একটু হাসি ফোটাতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব।

ত্রাণ বিতরণের সময় বক্তারা বলেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করতে আমরা সবসময় প্রস্তুত। স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় এ ধরণের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং অচিরেই এই দুর্যোগ কাটবে।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে হাওর নদী খাল পানি শূন্য খননের অভাব

প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা

বালাগঞ্জে খালেদা জিয়ার দীর্ঘায়ু রোগমুক্তি ও ইলিয়াস আলীর সন্ধান সহ বন্যার্থদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা

ধর্মপাশায় বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের বিরোধ, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তদন্তে পুলিশ

ওসমানীনগরে চাচির হাতের সরবত খেয়ে কিশোরীর মৃত্যু

ওসমানীনগরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

ওসমানীনগরে ত্রাণ বিতরণকালে অসুস্থ হলেন আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া

ছাত্রলীগ নিষিদ্ধ করল অন্তর্বর্তীকালীন সরকার

ওসমানীনগরে সংসদ সদস্য প্রার্থী মুনতাসির আলীর সমর্থনে গণ-জমায়েত