বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

দেশনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা সৈয়দ এনায়েত হোসেন

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ৩১, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী সদস্য, বর্ষীয়ান রাজনীতিক সৈয়দ এনায়েত হোসেন।

শোকবার্তায় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অবিচল, আপোষহীন নেত্রী। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি আমৃত্যু লড়াই করে গেছেন। তাঁর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে, তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের এই সংকটকালে তাঁর মৃত্যু শুধুমাত্র বিএনপির জন্য নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন দেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের আশা ও ভরসার প্রতীক। গণতন্ত্র, ন্যায় ও সুবিচারের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন

ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য ইসতিয়াক আহমদ সংবর্ধিত

ওসমানীনগর প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে ৪০টি মণ্ডপে কড়া নিরাপত্তায় চলছে দুর্গোৎসব: আজ মহা সপ্তমী

মরহুম এলাইছ মিয়া ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ : ব্যারিস্টার আবরার ইলিয়াস 

ওসমানীনগরে বিএনপির কর্মী সভায় জনতার ঢল

ওসমানীনগরে প্রবাসীকে সংবর্ধনা

ওসমানীনগরে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে ৪০ মিনিট শ্বাসরুদ্ধকর অভিযানে আহত দুই চালক উদ্ধার

আরিফের হোল্ডিং ট্যাক্স বাতিল করলেন আনোয়ারুজ্জামান

ছাত্রলীগ নেতার কাণ্ড.স্বাক্ষর জাল করে শ্রমিকের বেতন উত্তোলন