শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৮, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত (২৮ মার্চ) রাতে থানা সম্মুখ প্রাঙ্গনে পুলিশী চেকপুস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দুটি ধারালো চাকু, একটি লোহার রড, একটি এস.এস পাইপ, ১০টি মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এসময় তাদের সাথে ডাকাতি কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো -চ ১৩-৯৮৩৭ সাদা রঙের একটি মাইক্রবাস জব্দ করা হয়।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর পৌছার খবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপুস্টে তল্লাশী পরিচালনা করে। ওসমানীনগর থানার সম্মুখে সাদা রঙের মাইক্রোবাস তল্লাশীকরে অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়। ডাকাতির কাজে এসব সারঞ্জম সাথে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আলমগীর মিয়ার পুত্র শাহ আলম (২০), মৃত আলফি মিয়ার পুত্র ফুল মিয়া (৪৩), কাজল মিয়ার পুত্র সুজন মিয়া(২৬) একই উপজেলার উত্তর নরপতি গ্রামের আদ নারায়ণ নাইডুর পুত্র কৃষ্ণ নাইডু(৩২), এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার থান গাও গ্রামের মৃত মনু মিয়ার পুত্র শুকুর আলী আজাদ(৩০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনামেয় মিয়া বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে কয়েক জনের উপর পূর্বে একাধিক থানায় মামলা রয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিস্ট আইনে মামলা দায়ের করা হয়। বিকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী আহত

বারহাট্টায় ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে শান্তি মিছিল অনুষ্ঠিত

ওসমানীনগর প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত হলেন সাইফুর এম রেফুল

ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের আসল শক্তি : অধ্যাপক আব্দুল হান্নান

যুগ যুগ ক্ষমতায় থাকার ব্যর্থ চেষ্টায় ইলিয়াস আলীকে গুম করা হয়েছে

ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কোপা কর্তৃপক্ষ

ওসমানীনগরে বিদ্যালয়ের ফটক নির্মাণ ও উদ্বোধন

আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের ফ্রী দন্ত চিকিৎসা সেবা ও সিলিংফ্যান প্রদান

ওসমানীনগরে গনঅভ্যুত্থান দিবস পালন

সুনামগঞ্জ ১ আসনের সাবেক ৩ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন আর নেই