মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ৩০, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  এক শোকবার্তায় নেতৃবৃন্দরা বলেন, গনতন্ত্র রক্ষা এবং বাংলাদেশের রাজনীতিতে অনস্বীকার্য অবদান রেখে গেছেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্দোলন সংগ্রামসহ গণতন্ত্র পুনরুদ্ধার,শান্তি প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়নে অদম্য সাহস, অবিস্মরণীয় ধৈর্য, অতুলনীয় ত্যাগ এবং নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে নারীর অগ্রযাত্রার পথিক।

দেশের সংকটময় প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন জনগণের পাশে, ছিলেন বিএনপির শক্তি ও অনুপ্রেরণা। বারবার গৃহবন্দী, অসুস্থতা আর রাজনৈতিক নিপীড়ন তাঁকে দমাতে পারেনি। তাঁর চিরপ্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনসহ সকল মহলে এক শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কমনা করেন নেতৃবৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ওসমানীনগরে সভাপতি রুম্মান সাধারণ সম্পাদক মশিউর

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন

ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে মধ্যাহ্নভোজ

বাবা-মায়ের সাথে ডিএনএ মিললো সাংবাদিক অভিশ্রুতির

ওসমানীনগরে খালের এপার থেকে ওপার পর্যন্ত অবৈধ ভাবে জালদিয়ে বাধ

ওসমানীনগরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আমরা আর ভারতের সেবাদাসে পরিণত হবনা মামুনুল হক

ওসমানীনগর প্রেসক্লাব

প্রবাসীর সন্তানেরা দেশে ফিরবে কি না সেটাই বড় শঙ্কা – আনহার আলী

ওসমানীনগরে মহান বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা