সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর নিউ মার্কেটস্থ রূপালী ব্যাংক শাখার ক্যাশিয়ার নাফিস ইকবালের আইফোন ১৬ প্রো ম্যাক্স হারিয়ে গেছে।
ঘটনাটি ঘটে গত ৩ জানুয়ারি রাতে উমরপুর বাজার এলাকায়। ফোনটি হারানোর পরপরই তিনি ওসমানীনগর থানায় গিয়ে ফোনের আইএমইআই নম্বর সংযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর: ১৬৮।
ব্যাংক কর্মকর্তা নাফিস ইকবাল জানান, “ফোনটির ভেতরে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে। যদি কেউ ফোনটি পেয়ে আমার নিকট হস্তান্তর করেন, তাহলে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং তাকে পুরস্কৃত করব নগদ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং ফোনটির আইএমইআই নম্বর সংগ্রহ করেছি। ফোন উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
ফোনটি কেউ পেলে নিকটস্থ থানায় অথবা মালিকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফোন-01723221766


















