রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৭, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: সিলেটের ওসমানীনগরে মহাসড়কের পাশে মোটরসাইকেল আরোহীর উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে। সিলেট শহরের সাঘরদিঘীর পাড় এলাকার আব্দুস সালামের পুত্র রুহুল আমিন(৩০)। তিনি রবিবার সাকাল ১০টার দিকে সিলেট থেকে মৌলভীবাজারের উদ্যেশ্যে রওয়ানা হন।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পথিমধ্যে নিয়ন্ত্ররণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে মোটরসাইকেলসহ খাদে পড়ে প্রাণ হারান রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের এস.আই মনিরুল ইসলাম চৌধুরী।
জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন সিলমানপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে পরিত্যাক্ত অব্যস্থায় একটি মোটরসাইকেল ও পাশ থেকেই লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে রুহুল আমিন নামের জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। পুলিশ লাশের পাশে পরে থাকা (সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) একটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কার চিহ্ন ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নি রয়েছে। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তামাবিল হাইওয়ে পুলিশের এস.আই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনের কাছে লাশ হস্থান্তর করা হবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ ও বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্টিত

ওসমানীনগরে গনঅভ্যুত্থান দিবস পালন

দেশনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা সৈয়দ এনায়েত হোসেন

ওসমানীনগরে ব্যাংক কর্মকর্তার হারানো আইফোন ফিরে পেতে ত্রিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ওসমানীনগরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দাবী আদায়ে ৩০ মার্চ পর্যন্ত সময় দিয়েছে মৌলভীবাজারে বাংলাদেশ চা জনগোষ্টী অধিকার আন্দোলন ফোরাম

শেখ হাসিনা বুঝতে রাজি হয়নি আল্লার মার আর দুনিয়ার ভারের কথা: লুনা

পিআর পদ্ধতি ভোটের সঠিক মূল্যায়নের মাধ্যম : আমীর উদ্দিন

ওসমানীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার লুন্ঠিত সাড়ে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার

ওসমানীনগরে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ ২ গাড়ী চোর আটক