ওসমানীনগর প্রতিনিধি ::সিলেটের ওসমানীনগরে ত্রাণ বিতরণ করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য আব্দাল মিয়া, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে উপজেলা পরিষদ প্রাঙ্গণে। পরবর্তীতে তাকে দ্রুত উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে সাময়িক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।
বুধবার উপজেলা পরিষদের উদ্যোগে ৪ হাজার বন্যার্তদের রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি কালে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় অসুস্হ আব্দাল মিয়াকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া,যুক্তরাজ্য প্রবাসী জুনেল আহমদ নজির, সিরাজুল ইসলাম রুপা,সেলিম খান,সহ ছাত্রলীগের সদস্য বৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা আব্দাল মিয়ার, খোঁজ খবর নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে বন্যাকবলিত মানুষদের সহযোগিতার জন্য আব্দাল মিয়া দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন। ডাক্তার জানিয়েছেন, তীব্র গরমের কারণে তার এই অসুস্থতা দেখা দিয়েছে। আব্দাল মিয়া বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন।


















