শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট শাখার পুরুষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের দক্ষিণ লতিবপুর জামে মসজিদ শাখায়, সাপ্তাহিক দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে পুরস্কার বিতরণ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ) সকাল ১০টায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শাখার নাজিম আলহাজ্ব হেলাল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা সাহেদ আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তানজিল আহমদ রাফি।

অনুষ্ঠানে লতিবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া পুনরায় যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা আব্দুল মোছাব্বির রাঙ্গাপুরী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মুইনুল হক, কাজী নোমান আহমদ, সমাজসেবী আব্দুল গফুর, জাকির হোসেন জিলা, মখলিছুর রহমান, আব্দুস সালাম, শফিউদ্দিন, শেবুল আহমদ, সাহেদ আহমদ, খলকুজ্জমান, শাহিন আহমদ, সৌরভ মিয়া, ইমাদ উদ্দিন, শাহান আহমদ, রাজা মিয়াসহ অনেকেই।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মিলাদ পরিচালনা করেন কারী নোমান আহমদ এবং দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরি।

এ সময় বক্তারা বলেন, দারুল কিরাত শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে কুরআনের সুশীতল ছায়ায় গড়ে তোলা সম্ভব হচ্ছে। আজকের এই প্রযুক্তি ও বস্তুবাদী সমাজে মানুষ যখন নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত, তখন কুরআনের সঠিক তিলাওয়াত ও তা শুদ্ধভাবে শিক্ষা দেয়ার এ ধরনের প্রতিষ্ঠান যুবসমাজকে সৎ, আদর্শবান ও নৈতিক চরিত্রে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের মধ্যে ইসলামি মূল্যবোধ ও কুরআনের প্রেম জাগিয়ে তুলতে দারুল কিরাতের কার্যক্রম অতুলনীয়। শুধু ক্বিরাত নয়, এটি একটি নৈতিক শিক্ষা কেন্দ্র হয়ে উঠছে। সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং দ্বীনের আলো ছড়িয়ে দিতে এমন কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা দরকার। ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের সচেতনতা ও এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতাও একান্ত প্রয়োজন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সাজ্জাদুর রহমান

ওসমানীনগরে তারুণ্যের শীর্ষক যুব সমাবেশ ও সাইবার নিরাপত্তায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীরামসীতে মদীনাতুল উলূম মাদ্রাসা: এতিম ও দরিদ্রদের আলোর পথ

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ওসমানীনগরে মাদ্রাসা এডহক কমিটি নিয়ে ভূয়া স্বাক্ষরে ডিসির কাছে অভিযোগ

ওসমানীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির আহমদ শাহীন-কে সংবর্ধনা

শিক্ষকরাই শিক্ষক তৈরী করেন সাখাওয়াত এরশেদ

ওসমানীনগরে ট্রাক চাপায় পরিবারের শিশুসহ ৪জন নিহত

পুলিশ সফলতার সাথে অপরাধ নির্মূলে কাজ করছে —-শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছ নিধন