মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বিএনপি নেত্রী লুনার গাড়িতে হামলার দেড় বছর পর মামলা, ওসিসহ আসামি ৫৩

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ::সিলেটের ওসমানীনগরে গোয়ালা’বাজারে ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেলে প্রচারপত্র বিলিকালে হামলার শিকার হন বিএনপির গুম হওয়া কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। তখন তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার দীর্ঘ দেড় বছর পর আদালতে ওসমানীনগর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিনসহ ৫৩ জনের বিরুদ্ধে দরখাস্ত মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার সময় বিএনপিনেত্রী লুনাকে বাঁচাতে গিয়ে আহত হওয়া ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী পশ্চিমপাড়ার মৃত মুজেফর বক্স’র ছেলে মো. মন্নান বক্স বাদি হয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে ৩১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২২জনকে বিবাদী করেন।
আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা মাইন উদ্দিন ছাড়াও এ দরখাস্ত মামলার অন্য বিবাদীরা হলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া (৪৫), কিবরিয়া মিয়া (৪২), কামরুল ইসলাম (৪২), লিলবর হোসেন (৩৮), রিপন মিয়া (৩২), আমজাদ হোসেন (৩০), রুবেল আহমদ পংকি (৩০), মো. নজরুল মিয়া (২৮), মুকিদ মিয়া (৪৭), শাকিল মিয়া (২৬), রাজন দেব (২৮), ইউপি সদস্য বেলাল আহমদ, মতিউর রহমান (৩৮), হাবিব মিয়া (২৯), জাবেদ মিয়া (২৮), নাহিদ মিয়া (৩০), কওছর মিয়া (২৮), ফারুক আহমদ (৪০), রফু মিয়া (৩২), জামাল মিয়া (২৯), কনস্টেবল আশরাফুল ইসলাম, এলেক্স কাওছার (৩০), নয়ন মিয়া (২৪), খোকন মিয়া (৩৫), হুমায়ুন আহমেদ (২৬), সালমান আহমদ মাছুম (৩৮), শাহ আলমগীর (৪০), ইউনুফ হোসেন চৌধুরী (৪০), আব্দাল মিয়া (৪৫), মিজু মিয়া (২৯)সহ ২০/২২জন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি,পরিদর্শনে জনপ্রতিনিধি

উপজেলা পরিষদের নৈশ্য প্রহরীর প্রতারণার ফাঁদে ওসমানীনগরের অর্ধ শতাধিক মানুষ

ভালুকায় দুই চোরকে আটক করেছে থানা পুলিশ

ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত্যু বরণ করেছেন

ওসমানীনগরে কৃষকের গোয়াল ঘরে আগুন, পুড়ে মারা গেল ৯টি গবাদি পশু

ওসমানীনগর প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত হলেন সাইফুর এম রেফুল

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, ওসমানীনগরে : ইলিয়াসপত্নী লুনা

ওসমানীনগরে বন্যার্তদের জন্য ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ

ওসমানীনগরে ব্যাংক কর্মকর্তার হারানো আইফোন ফিরে পেতে ত্রিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা