বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ৩, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ:: সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাজপুর ইউনিয়নের আওতাধীন ৮নং ওয়ার্ডে মোট ২৭৯৯ স্মার্ট কার্ডের মধ্যে ১৪৪৮ টি স্মার্ট কার্ড নারী পুরুষ ভোটারদের মাঝে বিতরণ করা হয়।

স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস এর সভাপতিত্বে
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী আজম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পীদাস, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, আল মাছুম আবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক বৃন্দ প্রমুখ ।

২০১৮ সালের পূর্বে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারা এই স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের আওতায় পুরনো এনআইডি কার্ডটি ফেরতের পর নতুন স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
জনসাধারণের সুবিধার্থে ওসমানীনগর উপজেলার আওতাধীন ৮টি ইউনিয়নে নিদিষ্ট তারিখে সংশ্লিষ্ট বুথ থেকে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) প্রদান করা হচ্ছে। এবং যারা স্মার্ট কার্ড নিতে পারেন নি নির্ধারিত তারিখে নিজ নিজ ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ আলী আজম।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে আ.লীগের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা গ্রেফতার

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ওসমানীনগর প্রেসক্লাব চাটুকারিতা করে না : জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন

ওসমানীনগরে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত পাঁচ শতাধিক বাড়িঘর পানিবন্দি

ওসমানীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে রাজনৈতিক মামলায় আসামি সাংবাদিক সাকী

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর ত্রাণ বিতরণ

শেরপুরে বিলুপ্তির পথে খাল-বিলের দেশী মাছ

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক