আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি::
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর পৃথক তিনটি অভিযানে ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা,২৬ গ্রাম হেরোইন, ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক।
অভিযান পরিচালনায় ছিলেন
এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন নয়াশিমুল জনৈক মোঃ লিটন মিয়ার, মনোহারী দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ২৯ মার্চ ২০২৪ (শুক্রবার) ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শামীম মিয়া (৩৮), পিতা-আঃ খালেক ওরফে সোহরাব, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-সাহেব নগর, ইউপি-সোহাগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
২। মোঃ রতন মিয়া (৪৩), পিতা-হেলিম মিয়া, মাতা-মোছাঃ ছালেমা খাতুন, সাং-বেলটিয়া বালিয়া, থানা-ফুরপুর
৩। সাব্বির রানা তুহিন (২৪), ৪। মোঃ ফরিদুল ইসলাম হীরা (৩৫), উভয় পিতা-মোঃ আবুল হাসেম, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-কেওয়াটখালী মাছ বাজার থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে যানা গেছে।
উদ্ধারকৃত ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আটককৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।

















