ওসমানীনগর সংবাদ / আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মাদার বাজার যুব কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“যুবদের টেকশই উন্নয়ন ও অগ্রগতির জন্য জ্ঞানার্জনের শুরুতেই ডিজিটাল মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিষয়ক জ্ঞানে সমৃদ্ধ হওয়া একান্ত আবশ্যক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ আগস্ট সকাল দশটায় মাদার বাজারস্থ সংঠনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কারী রায়হান আহমদের পরিচালনায় ও সভাপতি সাংবাদিক মো. আব্দুস শহিদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অন্যদের মূধ্যে তানভীর আহমদ, ইসলাম মিয়া, ছাইম আহমদ, সালমান আহমদ ও মাহবুবুর রহমান প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।


















