মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ধর্মপাশায় ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৬, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

সাইফুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৩/২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে বিনা মূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার।

২৬শে মার্চ (মঙ্গলবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে ধর্মপাশা কৃষি অফিসের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ (১ আসনের) সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার,উপজেলা নির্বাহী অফিসার মোঃগিয়াস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম হাসান মুরাদ, উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিক বৃন্দ সহ আরো অনেকেই।

সংসদ সদস্য রনজিদ চন্দ্র সরকার বলেন বৈশাখ এলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুনামগঞ্জের প্রতি আলাদা নজর রাখেন কারণ এই জেলা হাওর বেষ্টিত তাই আমরা আশা করি এই এলাকার এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না।

সরকারের এমন পরিকল্পনাকে বাস্তব রূপে রুপান্তর করতে কৃষকদের প্রতি সকলের উদারতা ও প্রশিক্ষণ দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছেন তাই সবাই এগিয়ে আসলে এই স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগবেনা।

সংবাদটি শেয়ার করুন। 

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত