হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করে সর্বমহলে যেমন হচ্ছেন প্রশংসিত তেমনি অসহায় পরিবারের শিশুদের মুখে হাঁসি ফুটিয়ে তাদের কাছে হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা ও অসহায়দের আপনজন।
তারা ঈদের হাসি ক্লথ স্টোর নামে একটি দোকান খুলে মাত্র ১০ টাকার বিনিময়ে অসচ্ছল পরিবারের শিশুদের কাছে তাদের পছন্দ করা জামা কাপড় বিক্রি করেছেন।
বৃহস্পতিবার( ৪ এপ্রিল) দিনব্যাপি ওসমানীনগর থানা সংলগ্ন এলাকা ইলাশপুরে অবস্থিত সিলেট ঢাকা মহাসড়ক এর পাশে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে তারা এ কার্যক্রম পরিচালনা করেন। তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার সর্বস্তরের মানুষ তাদের প্রসংশায় ভাসাচ্ছেন।
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ এর সভাপতিত্বে
সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী ও সদস্য হারুন রশিদের পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ,ভাইস চেয়ারম্যান আনা মিয়া, বীর মুক্তিযুদ্ধা আফতাব আহমদ, ওসমানীনগর থানার ওসি তদন্ত নিপেন্দ্র নাথ ঘোষ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দাল মিয়া, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী, পশ্চিম পৈলনপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উছমানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুক্তা পরভীন, তথ্য আপা কর্মকর্তা শাহরিন সুলতানা,
পল্লী বিদ্যুতের ডিজি এম নাইমুল হাসান, সহকারী প্রোগ্রামার মোঃ খাঁন জাহান আলী,
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য,
সমাজ সেবা অফিসের স্টাফ মশিউর আলম মুছা,
সমাজ সেবক মামুনর রশিদ, উপজেলা অনলাইন প্রেসক্লাব অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আহমেদ মালিক, সদস্য সঞ্জব আলী, সোয়েব আহমদ, কিবরিয়া মিয়া, সাজ্জাদ আহমদ, প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমদ চৌধুরী,সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব,সুবল,নাজমুল ইসলাম,জুয়েল আহমদ,সহ আরোও অনেকে।
এসময় উপস্হিত অতিথি বৃন্দরা বলেন আসন্ন ঈদ- উল- ফিতরকে সামনে রেখে এলাকার অসহায় পরিবারের শিশুদের হাতে ঈদের জামা কাপড় তুলে দেওয়ার চিন্তাধারা ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগটি বিরল দৃষ্টান্ত স্হাপন করলো।
ওসমানী নগর উপজেলা অনলাইন প্রেসক্লাব আজকে একটি বিরল ঘটনা ঘটিয়েছেন তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যেকোনো গরীব অসহায় কেউ কাপড় কিনবে, তার বিনিময়ে তাদেরকে ১০ টাকা মূল্য পরিশোধ করবেন। তার অর্থ হল কাউকে তারা করুণা করেননি।
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের
নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, আমরা তাদের উদ্যোগ কে সাধুবাদ জানাই।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ বলেন
আমাদের প্রবাসী কিছু ভাই ও আমাদের ক্লাবের সদস্যদের আর্থিক সহায়তায় আমরা শিশুদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করি কিন্তু আমরা চাইনা যাদেরকে আমরা এ জামা কাপড় দিব তারা যেন এটাকে দান হিসেবে দেখে। সেই চিন্তাধারা থেকে আমরা ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেই ঈদের হাসি ক্লথ স্টোর নামে একটি দোকান খুলে মাত্র ১০ টাকার বিনিময়ে অসচ্ছল পরিবারের শিশুদের কাছে কাপড় বিক্রি করবো। আমরা অসহায় পরিবারের শিশুদের মুখে হাসি ফুঁটাতে পেরে অনেক আনন্দিত,আজ আমাদের অনুষ্ঠানে এসে উপস্হিত হয়ে ও প্রবাস থেকে যারা আমাদের এই উদ্যোগ শরীক হয়েছেন আমরা সবার প্রতি চিরকৃতজ্ঞ,সবার কাছে দোয়া চাই আগামীতে আমরা যেন আরো বড় পরিসরে করতে পারি।
সংবাদটি শেয়ার করুন।

















