রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৭, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন কারণে সিলেটের ওসমানীনগরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলার তাজপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাস।
জানা গেছে, বাজার স্থিতিশীল রাখতে সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় দ্রব্য পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, মেয়াদ বিহীন ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী বিভিন্ন ধারায় ৮ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা। আদালত পরিচালনা পরবর্তী তাজপুর বাজার সংলগ্ন বুড়ি নদী পরিদর্শন করেন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, ভোক্তাদের কাছে পণ্য বিক্রয়ে অতিরিক্ত মুনাফা, মূল্য তালিকা সংরক্ষণ না থাকাসহ বিভিন্ন কারণে আদালত পরিচালনা করে ৮ প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সবসময় বাজারের উপর প্রশাসনের নজরদারি থাকবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

সিলেটের ওসমানীনগরে অনুষ্টান মঞ্চে শিল্পীর /মৃ/ত্যু/ নেমেছে শো/কের ছায়া

ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতার নাম বাদ পড়ার অভিযোগ

ধর্মপাশায় বিদায় ও বরণ অনুষ্ঠান

ওসমানীনগরে বন্যা মোকাবেলায় প্রতিমন্ত্রীর জরুরি সভা: লক্ষাধিক মানুষ পানিবন্দী

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২

ওসমানীনগরে অসুস্থ রুমানা মায়ার টিভির লাইভের মাধ্যমে প্রবাসীরা ২লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা অনুদান দিলেন 

ওসমানীনগরে পুলিশি অভিযানে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য জব্দ,আটক ২

সিলেট জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার ঈদ সামগ্রী বিতরণ

ওসমানীনগরে প্রবাসী বিএনপি নেতা এম এ মালিক-কে সংবর্ধনা