সোমবার , ৩ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি,পরিদর্শনে জনপ্রতিনিধি

প্রতিবেদক
moloysylsurma
জুন ৩, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের ৮ নং উসমানপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে, যার ফলে ২ নং ওয়ার্ড সহ অন্যান্য কয়েকটি ওয়ার্ডের বাড়ীর রাস্তা তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ৮ নং উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল। তার সাথে ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকির আহমদ এবং এলাকাবাসী।

পরিদর্শনকালে চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল বলেন, আমরা এলাকার মানুষদের কষ্ট লাঘবের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও পরিদর্শনকালে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য নিজ উদ্যোগে ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন তিনি।

ওয়ালীউল্লাহ বদরুল আরও জানান, ময়না বাজারের কিছু সংখ্যক ব্যবসায়ীদের টং দোকানের জন্য আধুনিক পদ্ধতিতে দোকান কোটা নির্মাণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের জন্য নিরাপদ এবং স্থায়ী ব্যবস্থা নিতে চাই যাতে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন।

২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি জানান, বন্যা ও ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে আমরা আছি এবং তাদের সহায়তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছি।

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকির আহমদ বলেন, এই দুর্যোগ মোকাবেলায় আমরা সকলেই একসাথে কাজ করছি। এলাকাবাসীর নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

বন্যা পরিস্থিতি নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছ।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরের সোয়া মিয়া শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন: আরিফুল হক চৌধুরী

ওসমানীনগর উপজেলা ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র লীগের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি,পরিদর্শনে জনপ্রতিনিধি

ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দিন ফাউন্ডেশন এর ঈদ উপহার সামগ্রী বিতরণ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক খন্দকার আর নেই

ওসমানীনগরে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত করে মঙ্গলবার নেওয়া হয়েছে

ধর্মপাশায় ওপেন হাউজ ডে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগরে ট্রাক চাপায় পরিবারের শিশুসহ ৪জন নিহত

ওসমানীনগরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ