মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে খালের এপার থেকে ওপার পর্যন্ত অবৈধ ভাবে জালদিয়ে বাধ

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ৫, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: সিলেটের ওসমানীনগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেঙ্গের খাল নামক স্থানে এপার থেকে ওপার পর্যন্ত জাল দিয়ে অবৈধ ভাবে বাধ দেয়ার অভিযোগ পাওয়া গেছে শাপলা মৎসজীবী সমবায় সমিতির বিরুদ্ধে।

জানাযায় সাদিপুর চাঁনপুর ও মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতির প্রায় দেড়শতাধিক জেলে দীর্ঘদিন থেকে কাটার মার খাল এবং সাদিখালের তীরবর্তী মৎস্যজীবী পরিবারের প্রায় হাজার খানেক মৎস্যজীবী এই খাল থেকেই জীবিকা নির্বাহ করে আসছে।
বালাগঞ্জ এর কুশিয়ারা নদী থেকে অনেক হাওরের উপর দিয়ে এসে ওসমানীনগরে চেঙ্গের খাল, কাটার মার খাল, সাদি খাল, লোম, কালী নদী, আটঘর দিয়ে কুশিয়ারা নদীর সাথে আবার মিলিত হয়ে এদিক দিয়েই সব মাছ চলাচল করে।
সম্প্রতি চেঙ্গের খালের ইজারাদার শাপলা মৎসজীবী সমবায় সমিতি এই প্রবাহিত পথে খালের এপার থেকে ওপার পর্যন্ত ছোট্ট ছিদ্র ওয়ালা জাল দিয়ে, বাশ পুতে সেখানে বাধ দিয়ে মাছ চলাচল বন্ধ করে দেয়ার ফলে অন্য পাশে পর্যাপ্ত মাছ না থাকায় দেড়শতাধিক পরিবারের প্রায় হাজার খানেক লোক কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত মৎস জীবী সুধাংশু দাস বলেন এইসময়টা মাছ নামার মৌসুম, কিন্তু বাধ দিয়ে মাছ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন শাপলা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি এবাদ মিয়া ও তার দল। আরেক মৎস্যজীবী অঞ্জন দাস বলেন এই খালে আমরা দীর্ঘদিন থেকে মাছধরে জীবিকা নির্বাহ করে আসছি কিন্তু চেঙ্গের খালের ইজারাদার এবাদ মিয়া ও তার দল জালদিয়ে মৎস্য অধিদপ্তরের আইন অমান্য করে অবৈধ বাধ দিয়ে মাছ চলাচল বন্ধ করে দিয়েছেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২৮/১০/২০২৪ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত ইজারাদার এবাদ মিয়া সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই খালের একটি অংশ আমাদের সমিতি সরকারি নিয়মের বিধি মোতাবেক ইজারা এনেছি। জাল দিয়ে বাধ দেওয়ার বিষয় নিশ্চিত করে তিনি বলেন আমরা জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছি কিন্তু এখনো কোন সিদ্ধান্ত আসেনি,যদি প্রশাসন মনে করেন এই বাধটি বৈধ নয় তাহলে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাধটি অপসারণ করে নিব।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আরো বরাদ্দের ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে, প্রথম রমজান সোমবারে।

ওসমানীনগরে শিক্ষা সামগ্রী বিতরণ

ওসমানীনগরে বাড়ছে পানি

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে রয়েল মেডিসিন সেন্টারের শুভ উদ্বোধন

ফ্যাসিবাদ প্রতিষ্টায় সাংবাদিক ও সংবাদপত্র এর দায় এড়াতে পারেনা : ইলিয়াস পত্নী লুনা

ওসমানীনগরে বন্যার্তদের পাশে আনোয়ারুজ্জামান চৌধুরী

নদীতে ভাসমান মরদেহ,শরীরে বাঁধা ৫ কোটি টাকার স্বর্ণ!

ওসমানীনগরে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে প্রবাসীর রান্না করা খাবার বিতরণ