মলয় চক্রবর্তী (ওসমানীনগর) সিলেট::
ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে-কানাচে সর্বত্র এ খেলাটি অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট আয়োজনে ফুটবলের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফুটবলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি নিজেই এই টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।মন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা নিজেও ভালো ফুটবল খেলতেন। বঙ্গবন্ধুর পিতাও ভালো ফুটবলার ছিলেন। শহীদ শেখ কামাল আধুনিক ফুটবলের রূপকার। শহীদ শেখ জামালও ছিলেন কৃতী খেলোয়াড়। প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর পুরো পরিবারই অত্যন্ত ক্রীড়াপ্রেমী পরিবার। তাই প্রধানমন্ত্রী ফুটবল ছাড়াও সব খেলাধুলার উন্নয়নে অত্যন্ত আগ্রহী।
(শুক্রবার) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর দয়ামির ইউনিয়নের খন্দকার বাজার খালিয়া পূর্বের মাঠে আয়োজিত প্রথম মেম্বার কাপ নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইউপি সদস্য আফরুজুল হক, এর সভাপতিত্বে সমাজসেবক সেবুল আহমদ ও মামুন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী। আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী.
এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব, সমাজসেবক আবরার খান, দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সমাজসেবক মতিন জায়গীরদার.
ফাইনালে অংশগ্রহণকারী শক্তিশালী যেদুটি দল, জারিফ স্কোয়াড চৌখিদিখী-বনাম-বাবর এফসি সিরাজপুর, খেলার শেষ বাসীর সাথে সাথে জারিফ স্কোয়াড চৌখিদিখী ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে প্রথম পুরস্কার চিনিয়ে নেয়।
খেলার আয়োজনে ব্রাদার্স ইউনিটি ফুটবল দল খালিয়া উপস্থিত ছিলেন আল-আমীন, মামুনুর রশিদ, মাহবুব, মুরাদ, মিহাদ,সহ সিলেট জেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সুজেল আহমদ, সহ বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক স্রোতা প্রমুখ।


















