ওসমানীনগর প্রতিনিধি:: এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে “ফিল ট্রেডিং” এর উদ্যোগে, যুক্তরাজ্য প্রবাসী ফাহিম ইকবাল লায়েক এর অর্থায়নে, “ইনসান এইড” শাহপরান সিলেটের আয়োজনে, বিনামূল্যে দেয়া হচ্ছে চক্ষু চিকিৎসা। যার ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগরে, গরীব অসহায় দুস্থ সহস্রাধিক মানুষদের মাঝে এ সেবা প্রদান করা হয়েছে।
(২২ ফেব্রুয়ারী ) শনিবার সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের (সোনাতিতা) নোয়াবাড়ী গ্রামের মরহুম আশিক মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন ফাহিম ইকবাল লায়েক।
এরপর ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগর শাখার চক্ষু চিকিৎসক টিমের সকাল থেকে বিকাল পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজিত চক্ষু শিবিরে চোখে ছানিপড়া, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রকার চোখের রুগীদের বিনামূল্যে ঔষধ, চশমা, এবং ছানি অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ৪০জন রুগীকে ছানি অপারেশন করানো হয়।
এসময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী ফাহিম ইকবাল লায়েক প্রবাসে থেকে তার একান্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান “ফিল ট্রেডিং লিমিটেড” এর উদ্যোগে নিজের অর্থায়নে এলাকার মানুষের কল্যাণে যে ভূমিকা রেখেছে তা অত্যান্ত প্রশংসনীয়। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এই কল্যাণময় কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমরা তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য ও সমৃদ্ধির পাশাপাশি ফাহিম ইকবাল লায়েকের পরিবার পরিজনের জন্য দোয়া কামনা করি।
সংবাদ টি শেয়ার করুন।


















