মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৮, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম.ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার গাড়ি ভাংচুর মামলায় এক দিনের ব্যাবধানে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডী রোড সংলগ্ন সফিনা তাহির আলী জামে মসজিদের পাশ থেকে যুবলীগ নেতা ফরুক (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরুক তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। এর আগে সোমবার সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে একই মামলায় অভিযুক্ত আসামি গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র কওছর মিয়াকে গ্রেফতার কারা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত ফরুক দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের বিরোধ, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তদন্তে পুলিশ

উপজেলা চেয়াম্যান হিসাবে আবুল বাশার,কে দেখতে চাই, উপজেলা বাসী।

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হলেন ইসলাম উদ্দিন

হুমায়ুন কবির সিলেটের গর্ব তিনি সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী: মতবিনিময় সভায় বক্তারা

জকিগঞ্জে আলোর পথে সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন:সভাপতি ইকবাল,সম্পাদক লিমন

ওসমানীনগরে ঘূর্ণিঝড়ের সৃষ্ট ভারী বর্ষণে সড়ক দ্বিখন্ডিত যান চলাচল বন্ধ

এিশালে জিলানী হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন