হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি/ সিলেটের ওসমানীনগরে ১৪ মাস বয়সের অসুস্থ শিশু রুমানা কে বাঁচাতে ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টার ন্যাশনাল ও প্রবাসীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অসুস্থ রুমানার বয়স মাত্র ১৪ মাস তার গ্রামের বাড়ী সোনাপুর,বোয়ালজুড়, বালাগঞ্জ, তার বাবার নাম রুনু মিয়া। রুমানা জন্ম লগ্ন থেকে হৃদরোগে আক্রান্ত তার হার্টে ছিদ্র কিন্তুু রুমানার পরিবারের সদস্যরা বিষয় টি বুঝতে পারেনা রুমানার বাবা রুনু মিয়া তার একমাত্র মেয়ে অসুস্থ রুমানাকে ভিবিন্ন জায়গায় ডাক্তারের পরামর্শ ও সাময়িক চিকিৎসা দিলে ও রুমানা পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেনা এইভাবে দেখতে দেখতে ১৪ মাস চলে যায় পরবর্তীতে রুমানাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করিলে অনেক পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে রুমানার হার্টের ছিদ্র ধরা পড়লে ডাক্তার বলেন রুমানার হার্টে অপারেশন লাগবে তাতে অনেক ব্যয়বহুল খরছের প্রয়োজন রুমানার পরিবার এতে অক্ষম তাই রুমানাকে বাঁচাতে রুমানার বাবা রুনু মিয়া মানুষের ধারে ধারে ঘুরতে থাকেন একদিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক মায়ার টিভি ও অনলাইন প্রেসক্লাবের দারস্থ হন তখন মায়ার টিভি থেকে একটি লাইভ সম্প্রচার করা হয় আর্তিক সাহায্যের জন্য আবেদন করিলে পরবর্তীতে ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টার ন্যাশনাল ও প্রবাসীদের অর্থ সহায়তায় চিকিৎসার খরছ জোগাড় করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মায়ার টিভির সৌজন্যে আনুষ্ঠানিক ভাবে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী ও হারুন রশিদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুল ছালাম,অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ডাক্তার তখলিছ আলী,অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী,সদস্য রনিকপাল,জুয়েল আহমদ, কৃষক লীগের সভাপতি আনিছুজ্জামান সেলিম,ডি এস বি ইনচার্জ মুজাম্মেল হক,সমাজসেবী হেলাল আহমদ,ফাহিম আহমদ,রাহাত আহমেদ, সহ অসুস্থ রুমানার পরিবারের সদস্য বৃন্দ প্রমুখ।
সভায় অসুস্থ অসহায় রুমানার পরিবারের হাতে নগদ ২ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা তুলে দেয়া হয়।
এসময় বক্তারা বলেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজন অত্যান্ত প্রশংসনীয় তাদের প্রত্যোকটি কাজ চোখে লাগার মতো মায়ার টিভি ফেইসবুক পেজ এর চেয়ারম্যান হারুন রশিদ এর প্রশংসার পাশাপাশি ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল সহ সকল প্রবাসীদের প্রতি অনুদান দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। অসুস্থ রুমানাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ ভর্তি করে তার চিকিৎসা সেবা দেয়া হবে বলে প্রস্তুতি গ্রহন করা হয়।
সংবাদটি শেয়ার করুন।


















