ওসমানীনগর সংবাদ/সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন। সোমবার সকাল ৯ টার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে একটি ফ্লাইটে অবতরণ করেন ইস্তিয়াক আহমদ। পরে বেলা ১১ টার দিকে নিজ বাড়ীতে আসেন তিনি।
এরপর থেকেই তার বাড়ীতে রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ঘটে সন্ধ্যার পর ওসমানীনগর উপজেলা বিএনপি, যুবদল, সেচ্চাসেবকদল,শ্রমিকদল,উলামাদল, ছাত্রদল, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরা কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,যুবদলের আহবায়ক ফজল আহমদ জনী,সেচ্চাসেবকদলের আহবায়ক রকিব আলী,শ্রমিকদলের সদস্য মাহবুব আহমদ,ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল মাছুম আবির,সহ অনেকেই।


















