হারুন রশিদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, আজ থেকে তিন’শ বছর আগেই পৃথিবীর বেশির ভাগ জায়গায় মোসলমানরা শাসন করেছেন। বাংলাদেশ ৯০ভাগ মোসলমানদের দেশ কিন্তু এই দেশে রাসুলুল্লাহ (সাঃ) এর রেখে যাওয়া সুন্নত আমরা পালন করতে পারিনা, আল্লাহর নির্দেশ মেনে চলতে পারিনা, আমরা মোসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি, আমরা যে ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামী দলে থাকতে হবে সেটাও আমরা ভুলে গিয়েছি, আল্লাহ বলেছেন তুমরা সঙ্ঘবদ্ধ ভাবে আমার রশিকে ধরো। তিনি আরো বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পেতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়, এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। যদি আপনাদের সমর্থনে আল্লাহর ইচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে, আর আমরা সংসদে যেতে পারি, তবে জনসাধারণের অধিকার রক্ষায় আপোসহীনভাবে লড়াই করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভেদ নয়, ঐক্যের রাজনীতি চায়। ইসলাম শান্তির ধর্ম, আমরা সেই শান্তির বার্তা নিয়েই মাঠে আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। বোধবার (২৭ আগস্ট) রাত ৯ টায় উপজেলার ৮নং উছমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে, জুয়েল আহমদের পরিচালনায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, এসিস্ট্যান্ট সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, জামায়াত নেতা এ এস এম জাকারিয়া চৌধুরী, আব্দুল কাইয়ুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি রেদওয়ান খাঁন।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুব বিভাগের সমাজ কল্যাণ সম্পাদক শাহ আমিনুর রহমান জামেলসহ জনশক্তি সমাবেশে উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ টি শেয়ার করুন।


















