মলয় চক্রবর্তী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ সকাল ১০ টায় বুরুঙ্গা শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা এসিল্যান্ড রাজিব দাস পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামিলীগ সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, উমরপুর ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমান পুর ইউ/পি চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল, মুক্তিযোদ্ধা প্রবিত্র মজুমদার, উপজেলা প্রকৌশলী, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য অফিসার মোজহারুল ইসলাম, মৎস্য অফিসার মাশরূপা তাসলিম, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সাংবাদিক রনিক পাল, ফজলু মিয়া, সাবেক ছাত্র লীগ নেতা মামুনুর রশীদ খলকু, জাহিদুল আম্বিয়া কার্জন, সহ আরোও অনেক।


















