ওসমানীনগর সংবাদ:: সিলেটের ওসমানীনগর উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস এর সাথে নতুন কমিটির তালিকা প্রদান প্রদান অনুষ্ঠানে নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আশরাফ মিয়া সিরাজ জানান ১৪-০৮-২০২৪ ইংরেজি সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ছাব্বির আহমদের স্বাক্ষরিত অনুমোদনের প্রেক্ষিতে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটিতে আহবায়ক মোঃ আশরাফ মিয়া সিরাজ, সদস্য সচীব আসাদুজ্জামান কে মনোনিত করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন বাংলাদেশ জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল এই দেশের কৃষক শ্রমিক দিনমজুর সহ আ.ফ.ম. জনতার সংগঠন।
কমিটিতে যারা রয়েছেন সদস্য মোঃ সিদ্দিক আলী, মোঃ আব্দুল মুমিন,আব্দুল কালাম,মকবুল হোসেন,মখলিখ মিয়া,মস্তাফা মিয়া,হাফিজ মাওলানা আতাউর রহমান লেবু,আতিকুর রহমান,মাওলানা আলী আহমদ সিদ্দিক,মকবুল আলী,হুশিয়ার আলী,আশখ আলী,আতিক আলী, আনফর আলী,মোঃ আফতাব আলী,গেদাব আলী,শ্রী বাসু দেব দাস,মোস্তাক আহমেদ চৌধুরী,তেরাব আলী,রাসেল মিয়া,শেখ সারজন,আব্দুল মুকিদ,সুহিন বক্স,শাহেদ বখত, সুয়েব আহমেদ চৌধুরী, হাজি আব্দুল গফুর,সুমন দেব,আওলাদ আলী,আব্দুল মুকিদ,শরীফ আহমদ,মোঃচুনু মিয়া।
এসময় উপস্থিত বক্তারা বলেন
গত ৫ই আগস্ট সরকার পতনের এর পর বাংলাদেশে ছাত্র ছাত্রী দের সাথে আমরা ঐক্যজোট হয়ে কাজ করে যাচ্ছি , দেশের মানুষের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা কাজ করে আসছি,এবং আগামীতে আমাদের সংগঠনের কাজ চলমান রাখার জন্য আমাদের নতুন কমিটি। আমাদের জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শ বুকে ধারন করে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সংবাদ টি শেয়ার করুন।


















