ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে খাদিমপুর পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত বড় বড় গাছ হেলে পড়েছে । বিভিন্ন সময় ভারী যানবাহন যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। এমনকি দুটি গাড়ি পাশাপাশি অতিক্রম করার সুযোগ খুবই কম। বিভিন্ন স্থানে হেলে যাওয়া গাছের কারণে গাড়িগুলো এক সাইড দিয়ে চলাচলের কারণে রাস্তা নিচু হয়ে গেছে। এমন অবস্থায় যে কোন সময় ধসে যেতে পারে রাস্তাও। এছাড়াও বিভিন্ন সময় সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের অন্ধকারে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুতগতির যানবাহন গুলো বেশি ঝুঁকিতে রয়েছে। এই রাস্তাটি দিন দিন মহা বিপজ্জনক হয়ে উঠছে। যাত্রী সাধারণের
রয়েছেন আতঙ্কের। বর্তমানে এই সড়ক দিয়ে বহুগাড়ি জগন্নাথপুর উপজেলা থেকে গোয়ালা বাজার আসা যাওয়া করছে। এ রাস্তা দিয়ে চলাচল করছেন জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলার সাধারণ মানুষ। এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে দাবি জানিয়েছেন।
ওসমানীনগর উপজেলার এলজিইডি প্রকৌশলী আব্দুল্লা আল মামুন বলেন, কাল পরশুর ভিতরে উপজেলা বনকর্মকর্তা এসে এলাকায় পরিদর্শন করবেন এবং দ্রুত পদক্ষেপ নিবেন।
ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি এ বিষয়ে বলেন, উপজেলার অনেক রাস্তার গাছ ঘূর্ণিঝড়ে পরে গেছে আমার জানামতে আমরা গাছ গুলো খুব তাড়াতাড়ি রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। হেলে পড়া গাছের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।


















