বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২১, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক::

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের তিন দিনের কর্মসূচির প্রথম দিনেই ২৫ মার্চ রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। সকাল ১০টায় শুরু হয়ে ১২টায় সমাবেশ শেষ হবে। স্বাধীনতা দিবসের দিন ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পরের দিন ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনারও আয়োজন করেছে বিএনপি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে : অভিযোগ প্রভাবশালীদের নির্যাতনের শিকার গাড়ি চালক ইছমাইলের পরিবার

ওসমানীনগরে বন্যার্তদের সাথে ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের ঈদ উদযাপন

মান্দারুকা কল্যাণ ট্রাস্টের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

ওসমানীনগরে দুর্গতি কাটছেনা রিংকুর ভাগ্যের

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুক্তরাজ্য প্রবাসী পরিবারের উপর হামলা

ওসমানীনগরে সাংবাদিক আহমদ মালিকের আশু রোগমুক্তি কামনা

ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের আসল শক্তি : অধ্যাপক আব্দুল হান্নান

ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরীকে উদ্ধার

পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি শেষ: উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে দেশ