বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বাস চাপায় মোটর সাইকেল আরহী নিহত

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

ওসমানীনগর সংবাদ:: সিলেটের ওসমানীনগরে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার সাদীপুর ইউনিয়নের বেগমপুর বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় মোটরসাইকেল চালক বিশ্বজিৎ সূত্রধর (২৭) নিহত হন। বিশ্বজিৎ উপজেলার লামা গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের পুত্র। এঘটনায় মোটরসাইকেলে থাকা মোহন সূত্রধর নামের আরো একজন আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকৎসা গ্রহন করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস বেগমপুর নামকস্থানে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এসময় মোটরসাইকলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মোটসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করলে গুরুত্বর আহত বিশ্বজিৎ সূত্রধরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ সূত্রধরকে মৃত ঘোষনা করেন। পরে বিশ্বজিৎ এর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের ওসি পরিমল চন্দ্রদেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির আহমদ শাহীন-কে সংবর্ধনা

ওসমানীনগরে প্রতিমন্ত্রীরপক্ষ থেকে রান্নাকরা খাবার বিতরণ করলো থানা পুলিশ

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন মোহাম্মদ ময়নুল হক

মাছবাহী পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের

চক বাজার ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় শিক্ষক নিচ্ছে

প্রবাসীর সন্তানেরা দেশে ফিরবে কি না সেটাই বড় শঙ্কা – আনহার আলী

ওসমানীনগরে বিদ্যালয়ের ফটক নির্মাণ ও উদ্বোধন

ওসমানীনগরে ঘূর্ণিঝড়ের সৃষ্ট ভারী বর্ষণে সড়ক দ্বিখন্ডিত যান চলাচল বন্ধ

ওসমানীনগরে ৪০টি মণ্ডপে কড়া নিরাপত্তায় চলছে দুর্গোৎসব: আজ মহা সপ্তমী

আগামী সংসদ নির্বাচনে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করুন : অধ্যাপক আব্দুল হান্নান