হারুন রশিদ, ওসমানীনগরঃ সিলেটের ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি(সোমবার) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। তিনি বলেন এখন গণমাধ্যম সহ সবার বাক স্বাধীনতা ফিরে এসেছে।তাই সবাই সম্মিলিত ভাবে এই ওসমানীনগর উপজেলাকে দূর্নীতিমুক্ত করতে একসাথে কাজ করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সহ সভাপতি রনিক পাল,সাধারণ সম্পাদক হারুন রশীদ, যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহীম খান ইমন, কার্যকরী সদস্য সাহাব উদ্দিন শাহীন, আমার দেশ পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি সাইফুর এম রেফুল,ওসমানীগর প্রেসক্লাব সদস্য নাজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব দপ্তর সম্পাদক আহমেদ মালিক, সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। সভা শেষে কর্মরত সাংবাদিকদের নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।


















