ওসমানীনগর প্রতিনিধি/ সিলেটের ওসমানীনগরে বন্যা কবলিত মানুষের মাঝে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া।
শুক্রবার বিকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের উছমানপুর বাজারে দুই শতাধিক কর্মহীন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উছমানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল,সিলেট জেলা যুবলীগের অর্থ-বিষয়ক-সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় নেতাকর্মী সহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে উপজেলার ৮ ইউনিয়নে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক-জাবেদ আহমদ আম্বিয়া। বন্যাবকলিত মানুষের দূর্ভোগ লাগবে যুক্তরাজ্য থেকে দেশে এসে ঝাপিয়ে পড়েন বন্যা দূর্গতের ধারে-ধারে। বন্ধুবান্দবসহ পারিবারের উদ্যোগে বিগত ১ সাপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দি মানুষের খাদ্য সহায়তা দিয়ে আসছেন তিনি। তার এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। অসহায় মানুষের কল্যাণে তার মানবিক কার্যক্রম অব্যাহত রাখায় দুর্যোগে পড়া মানুষের মুখে ফুটেছে হাসি।এরআগে ১ সাপ্তাহের বেশীদিন ধরে উপজেলার ৮ ইউনিয়নে,সাদীপুর, পশ্চিমপৈলনপুর,বুরুঙ্গাবাজার,গোয়ালাবাজার, উমরপুর,তাজপুর,দয়ামির,উছমানপুরের, নিম্নাঞ্চলে বন্যায় আক্রান্ত মানুষ সহ উজানে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত রেখেছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।


















