ওসমানীনগর সংবাদ :: এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের ন্যায্যমূল্যে ঔষধ প্রদানের মাধ্যমে অসুস্ত রোগীদের সেবার ব্রত নিয়ে সিলেটের ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে উদ্ধোধন করা হয়েছে রয়েল মেডিসিন সেন্টারের। ন্যায্য মূল্যে দেশী-বিদেশী ঔষধ ও ৪ জন ডাক্তারের পরামর্শ সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদানসহ গ্রাম অঞ্চলের কেটে খাওয়া মানুষদের হাতের নাগালে সুষ্ট চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার প্রত্যায়ে আবুল কালাম,আক্তার মিয়া, এমরাজ খাঁন,মোজাহিদ মিয়া,সানি হোসাইন,মোহন মিয়া’র সার্বিক তত্বাবধানে এই প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয়।
শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় উপজেলার গোয়ালাবাজার খাদিমপুর রোড দিনার ম্যানশনে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে যাত্রা করেছে রয়েল মেডিসিন সেন্টার।
এসময় বক্তারা বলেন, অসুস্থ মানুষের প্রতি সমবেদনা, সহানুভূতি ও সহযোগিতা করা উত্তম ইবাদত। এলাকার মানুষের চাহিদা পূরনে মিনি শহর গোয়ালাবাজারে আবারও একটি সেবামূলক প্রতিষ্ঠানের জন্ম হলো, আল্লাহ পাক মানুষ কে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন। শতকরা ৯০ ভাগ মানুষের শরীরে রোগ আছে রোগ মুক্তির জন্য আল্লাহ ঔষধ ও দিয়েছেন, মানুষ শারীরিক ভাবে অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেন বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর পরবর্তীতে ঔষধ সেবনের মাধ্যমে আরোগ্য লাভ করেন এখানে পরামর্শ সেবা ও আছে ঔষধ ও আছে। আমরা আশা করবো এই প্রতিষ্ঠান মানুষ কে সর্বোচ্চ সেবা প্রদান করবে আজকে যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার তাদের কে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সমাজসেবী আব্দুস সালাম আজাদ, শেখ আসাদুজামান,ইউপি সদস্য জুবায়ের আহমদ,আব্দুল কালাম, মাও: হাসিম উদ্দিন, আমির হোসাইন মাস্টার, ফারুক মিয়া, আজাদ মিয়া ফজলু মিয়া,মাছুম হোসাইন, মনজুর হোসেন প্রমূখ।
সংবাদ টি শেয়ার করুন।


















