মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

আজকের দিনে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায় ওসমানীনগরে অধ্যাপক আব্দুল হান্নান

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ৫, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ

ওসমানীনগর/প্রতিনিধি :: সৈরাচার পতনের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলার তাজপুর বাজার সিলেট-ঢাকা মহাসড়কে বনফুলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পূর্ব গণমিছিলের মাধ্যমে তাজপুর বাজার ও কদমতলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার তাজপুর বাজার সমাবেশ স্থলে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত। বৈষম্যবিরোধী ফ্যাসিবাদবিরোধী সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র বিনির্মান করবো ইনশাআল্লাহ।  তিনি আরো বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। ঈমানদারদের যুদ্ধ শেষ হয় না। জীবন থাকা পর্যন্ত অন্যায়-জুলুমের বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে।সব মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারী, সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল আনহার আহমদের পরিচালনায়, বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আমীর মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী,ওসমানীনগর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী সাফির আহমদ,সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান,বিশ্বনাথ পৌর আমীর আখতার ফারুক। সমাবেশে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন, সহ-সভাপতি রেদওয়ান খান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিলেট জেলা শাখার সেক্রেটারী মাওলানা সাদিক সিকান্দার, বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী মতিউর রহমান,বিশ্বনাথ পৌর সেক্রেটারী জাহেদুর রহমান,তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ,উছমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর শায়েস্তা মিয়া, ওসমানীনগর উপজেলা উত্তরের ছাত্রশিবির সভাপতি লতিফুর রহমান প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে তারুণ্যের শীর্ষক যুব সমাবেশ ও সাইবার নিরাপত্তায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগরে সাংবাদিকদের ১০ টাকায় জামা কাপড় বিক্রি সর্বমহলে প্রশংসিত

ওসমানীনগরে জাপার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চলাচলের রাস্তা দখলের অভিযোগ

ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতা সোপান আহমদের জন্মদিন পালন

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

অন্যায়কারীরা শাস্তি পেতেই হবে : তাহসিনা রুশদীর লুনা

যুবকরা এগিয়ে আসছেন, কৃষির জন্য আর্শিবাদ

শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সংবর্ধিত