ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি::
সিলেট জেলার ওসমানীনগর থানার সিআর সাজা ০৮টি ও সিআর ০২টি সহ মোট-১০টি গ্রেফতারী পরোয়ানার দীর্ঘদিন পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানার পুলিশ। গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৮)উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের আব্দুল মালিকের পুত্র।
১০টি গ্রেফতারী এর মধ্যে ০৮টি পরোয়ানায় ৫ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ভূক্ত এবং ৬৭ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক এই আসামীকে গ্রেফতার করে ওসমানীনগর থানার পুলিশ।
বুধবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট শহরের শাহপরান (রহ:)থানার সবুজভাগ এলাকায় অভিযান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক।


















