বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক১

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৪, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। আটককৃত শামিম আহমদ (৩৬)। গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র। বর্তমানে শামিম গোয়ালা বাজার গ্রামতলায় বসবাস করেন। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গ্রাম তলা (দাশপাড়া) হালিমা ম্যানশনে শামিম আহমদের ভাড়া করা গুদামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযান কালে চোরাচালানের সাথে সম্পৃক্ত কয়েকজন পালিয়ে গেলেও শামিম আহমদকে আটক করে পুলিশ। এসময় ৩লক্ষ ৩৫হাজার টাকার মূল্যের ৩হাজার ২শ ১৬ কেজি চিনি জব্দ করা হয়।
জানা গেছে, সম্প্রতি ভারতীয় চিনি চোরাচালানের নিরাপদ রোড হিসাবে সিলেট ঢাকা মহাসড়ককে বেচেঁ নিয়েছে চোরাকারবারিরা। এর আগেও শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় চিনি জব্দ ও চোরাচালানের সাথে জড়িত থাকায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো: মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় সংম্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১০,২৪/১০/২৪। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় গামের্ন্টস শ্রমিকের বেতন ভাতা যথাযথ সময়ে পরিশোধ

সতর্ক থাকতে হবে চক্রান্ত করে কেউ যেন আমাদের বিপথে না নিয়ে যায়, মির্জা ফখরুল

ওসমানীনগরে ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

তৃনমুল থেকে বেড়ে ওঠে সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক

সেলবরষ ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তৃক,বি এন পি, কর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ সরকার গরীব বান্ধব প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

কৃষকরাই আমাদের সম্মানিত ব্যাক্তি তারা আমাদের আহার যোগায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২