শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রাণ বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ১২, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির পক্ষ থেকে সিলেটের ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী হিসাবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের আদর্শ মোল্লাপাড়া গ্রামের আহমদিয়া দাখিল মাদ্রাসায় তিন শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মজমল এর সার্বিক তত্বাবধানে বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, আবুল কালাম, সবাজসেবী জমসেদ আলী, জমির আলী, সজ্জাদ আলী, গিয়াস উদ্দিন, হেলাল আহমদ, আকবর আলী, সুজন আহমদ, রাজন খাঁন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যে কোন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সহায়তার হাত প্রসারিত করা এবং গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ ও বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপনসহ দুই উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নেতৃবৃন্দরা।
বক্তারা আরো বলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মজমল তার পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পারিবারিক উদ্যোগে মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও অবহেলিত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। প্রবাসী কমিউনিটিসহ নিজের পরিবারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগীতায় এগিয়ে এসেছেন তিনি।

অসহায় মানুষের কল্যাণে এই কার্যক্রম অব্যাহত রাখায় প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি রশিদ আহমদ, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও কোষাধক্ষ্য সাইফুর রহমানসহ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার লুন্ঠিত সাড়ে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার

খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে মোহাম্মদ আব্দুর রব মল্লিক

ওসমানীনগরে লুনার গাড়ী ভাংচুরে আ.লীগ নেতা বেলাল গ্রেফতার

ইঞ্জিনের দিকে কয়েন ছুড়লেন যাত্রী, বিলম্ব ফ্লাইটের চার ঘণ্টা

ওসমানীনগরে ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক সুমন

ট্রেন ট্রাক সংঘর্ষে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ধর্মপাশায় সিরাতুন্নবী(সা:) সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত