বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ফ্রান্স প্রবাসী আল আমীন আহমেদ হৃদয়ের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ৬, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

মলয় চক্রবর্তী ,ওসমানীনগর (সিলেট) ::
সিলেটের ওসমানীনগরে প্রায় শতাধিক মানুষের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ফ্রান্স বাংলাদেশ কমিউনিটি করবেইলসন্নেস সিটি সাধারণ সম্পাদক ও মদনমোহন কলেজ সিলেটের সাবেক ছাত্রলীগের প্রচার সম্পাদক আল-আমীন আহমেদ হৃদয় এর পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,

(বুধবার) দুপুর ১২টায় উপজেলার দয়ামির ইউনিয়ন ঘোষগাঁও গ্রামে নিজ বাড়ীতে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি ফরমুজ আলীর সভাপতিত্বে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ নেতা সাইস্তা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,টি,এম,ফখর উদ্দিন, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী সুমন, দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ,

এসময় আক্তারুজ্জামান চৌধুরী জগলু বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে যেভাবে প্রবাসীরা দাঁড়িয়েছেন আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি সকল প্রবাসীদের লাল সালাম জানাই। তারা উন্নত জীবনের জন্য সুদূর প্রবাসে গেছেন কিন্তু তারা দেশের চিন্তা না করলেও পারতেন। প্রবাসীরা সব সময় দেশের চিন্তা করছেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই ফ্রান্স প্রবাসী আল-আমীন সহ সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই বোনদের। তাদের শ্রম ও ঘাম জড়ানো অর্থ দিয়ে দেশের কল্যাণ সাধিত হচ্ছে।
আজ আল-আমীনের পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমি তাদের এই কার্যক্রমকে সাদুবাদ জানাই এবং তার এই কর্মকাণ্ড যেন অব্যাহত রাখেন বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম রুহুল ইসলাম তালুকদার, মেম্বার ২নং ওয়ার্ড মোগলাবাজার ইউনিয়ন পরিষদ,ময়না মিয়া, মেম্বার ৬নং ওয়ার্ড দয়ামির ইউনিয়ন পরিষদ, মীর মতিউর রহমান দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ,মোঃ ইমরান আহমদ জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ,সিলেট জেলা, সিলেট মহানগর, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীগণ এবং গ্রামবাসী সহ ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় চুরি করা অটোরিকশা কেটে বিক্রি করার সময় ১ জনকে আটক করেছে পুলিশ

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

সিলেটে ৮৫ কোটি টাকার ২৫০ শয্যা হাসপাতাল অবশেষে চালু হচ্ছে

ধর্মপাশায় বিদায় ও বরণ অনুষ্ঠান

ওসমানীনগরে সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে

জাপার সাবেক এমপি ইয়াহিয়া ঢাকায় গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে গরমের তীব্রতা মুরগির ফার্মে বিপর্যয়

আল-আমানা ফাউন্ডেশন ইউ.কের রমজান ফুডপ্যাক বিতরণ

সিলেটের ওসমানীনগরে অনুষ্টান মঞ্চে শিল্পীর /মৃ/ত্যু/ নেমেছে শো/কের ছায়া

ওসমানীনগরে ঢেউটিন বিতরণ: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মুখে হাসি