ওসমানীনগর সংবাদ :: দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন সাদীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক পদ ও দলের সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে লিলফর উদ্দিন কে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
বোধবার (১৮ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত সুস্পষ্ট প্রমানের ভিত্তিতে এবং দলীয় ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে তাকে (লিলফর উদ্দিন)কে দলের সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হইল।
সংবাদ টি শেয়ার করুন।


















