রবিবার , ১২ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে জিপিএ-৫ পেলেন ৬২ শিক্ষার্থী

প্রতিবেদক
moloysylsurma
মে ১২, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে-২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেটের ওসমানীনগরে কারিগরি, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন পরীক্ষার্থী। এবছর উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও একটি কারিগরি শাখা(ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮শ ১২ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষায় অংশগ্রহন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলার ২১ টি বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়-২ হাজার ৫২ জন শিক্ষার্থীর। তার মধ্যে ১৪ শ ১১ জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৬৮ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। কারিগরি শাখায় (ভোকেশনাল) গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন ৪৩জন। পাসের হার ৯৩ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫পেয়েছেন ৬জন। ১১টি মাদ্রাসার ৭১৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছেন ৩শ ৯২ জন শিক্ষার্থী। পাশের হার ৫৪ দশমিক ৯০ শতাংশ। ১১টি মাদ্রাসার মধ্যে মাত্র ২টি মাদ্রাসায় জিপিএ -৫ অর্জন করছে। হযরত শাহজালাল (রঃ) ফাজিল মাদ্রাসা ৪টি ও কুরুয়া ইসলামীয়া দাখিল মাদ্রসায় ১টি জিপিএ-৫ অর্জন করে।
এসএসসি পরিক্ষার ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত