সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে জামায়াত নেতা পরিচয় দিয়ে অফিস ঘেরাও করবো বলে গ্রেফতার হলেন মাহবুব

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ২৮, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

ওসমানীনগর /প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ভূমি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র বিহীন নামজারি করতে গিয়ে নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক পরিচয় দিয়ে হুমকি প্রধান করায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের হাজী আব্দুর রাজ্জাকের পুত্র। এই ঘটনায় ২৮ জুলাই বিকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে একটি নামজারি সংক্রান্ত কাজে উপজেলা ভূমি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইউনিয়ন ভূমি অফিস ও পরবর্তীতে উপজেলা ভূমি অফিসে এসে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক এবং জামায়াত নেতা পরিচয় দিয়ে অফিসসমূহে কর্তব্যরত সরকারি কর্মচারীদের হুমকি প্রদান করেন মাহবুবুর রহমান। সোমবার বিকালে উপজেলা ভূমি অফিসে এসে কাজ না করলে ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস ঘেরাও করার হুমকি দিয়ে বলেন, কাজ না করলে এক্ষুণি ৩শ ছাত্র নিয়ে আসতেছি। ছাত্রদের এনে অফিস ঘেরাও করবো। মব সৃষ্টি করে অফিস ভাংচুর করবো। এমন হুমকির খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় এই কাজে সাদিপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র ডাঃ আব্দুল লতিফ ও একই গ্রামের আব্দুল ছালিকের পুত্র আমান আহমদ এমন প্ররোচনা দিয়েছেন বলে আদালতে স্বীকার করেন মাহবুবুর রহমান। পরে তিনি লিখিত ভাবে আদালতে নিজের ভূল স্বীকার করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদ বলেন, মাহবুবুর রহমান নামের ব্যাক্তি আমাদের সংগঠনের কেউ নয়, তিনি সংগঠনের পরিচয় দিলে সেটা ভূয়া পরিচয় দিয়েছেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, মাহবুবুর রহমান নিজেকে জামায়াত নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকি প্রদান করে আসছিল। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকিও দেয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে পরিত্যক্ত ট্যাংকি থেকে বস্তা বন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের বিরোধ, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তদন্তে পুলিশ

ওসমানীনগরে ৪০টি মণ্ডপে কড়া নিরাপত্তায় চলছে দুর্গোৎসব: আজ মহা সপ্তমী

সাংবাদিক বোনের ক্রিকেটার ভাইয়ের সাক্ষাৎকার

ওসমানীনগরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত করে মঙ্গলবার নেওয়া হয়েছে

ধর্মপাশায় উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবদলের যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা