ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম সামছুর রহমান (ছুবা) স্যারের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠানে কুরুয়া প্রাইমারী এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আব্দুল শহিদ বলেছেন, গুনীজনদের স্মরণ করা আমাদের কর্তব্য।আমরা এই বিদ্যালয় থেকে পড়ালেখা করে আজ বহির্বিশ্বে আছি এই বিদ্যালয় থেকে আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছিল, তাই এই স্কুলের প্রত্যেকটা বালুকণার সাথে আমাদের যেমন স্মৃতি বিজড়িত তেমনি আমাদের গুরুজন শিক্ষক মন্ডলিদের সাথে ও মা বাবার মতো সম্পর্ক ছিলো। আমাদের অনেক শিক্ষাগুরু আজ প্রয়াত। আমরা শ্রদ্ধার সাথে উনাদের স্মরণ করি, উনাদের স্মরণ করা আমাদের কর্তব্য।
বৃহস্পতিবার সকালে উপজেলার দয়ামির ইউনিয়নের কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কুরুয়া প্রাইমারী এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল যুক্তরাজ্যের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া, বিশিষ্ট মুরব্বি এখলাছুর রহমান, যুক্তরাজ্যে প্রবাসী মকবুল আলী, কুরুয়া প্রাইমারী এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আব্দুল শহিদ, কুরুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক দিলারা বেগম, হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা, তরুন সমাজসেবক আনোয়ার হোসেন, আলাউর রাহমান, শেখ মারুফ আহমদ, সেবুল আহমদ, আবদুল ওয়াদুদ, হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ আলী আকবরসহ কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক, ছাত্র বৃন্দ প্রমুখ।
এসময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান সালেহী।


















