শনিবার , ২৯ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বন্যার্তদের পাশে সর্বদা আছি-এ এইচ এম কামরুল ইসলাম

প্রতিবেদক
moloysylsurma
জুন ২৯, ২০২৪ ২:২৯ পূর্বাহ্ণ

ওসমানীনগর/প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে কয়েক দিনে হাজার হাজার বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এ এইচ এম কামরুল ইসলাম। উপজেলার কয়েকটি ইউনিয়ন আশ্রয়কেন্দ্রে ও বিভিন্ন গ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিদিন এসব খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তিনি।

জানা গেছে, ওসমানীনগরে মোট ৭০টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার বন্যা কবলিত মানুষ বসবাস করছেন। বিভিন্ন ত্রাণ তহবিল ও নিজস্ব উদ্যোগে প্রতিদিন বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও গ্রামে গ্রামে চাল, ডালসহ শুকনো খাবার নিয়ে হাজির হন যুবলীগ নেতা এ এইচ এম কামরুল ইসলাম।
শুক্রবার উপজেলার উমরপুর এবং উছমানপুর ইউনিয়নে দিনব্যাপী পানিবন্দি বিভিন্ন গ্রাম ও আশ্রয়কেন্দ্রে অসংখ্য পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হুসেন, দুই ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ এবং ছাত্রলীগের নেতাকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় কামরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার পাশাপাশি আমার নিজ উদ্যোগে আমার সর্বোচ্চ দিয়ে এই দুর্যোগে বন্যার্তদের পাশে সর্বদা আছি। চলমান সৃষ্ট বন্যায় কেউ না খেয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা এই দুঃসময়ে বন্যার্ত মানুষের পাশে আছি। প্রধানমন্ত্রী সব সময় বন্যা দুর্গত মানুষের খোঁজখবর রাখছেন। এছাড়া, উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি ও সকল এলাকার প্রবাসীরাও আন্তরিকতার সাথে ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্যসহায়তাসহ আর্থিক সহায়তা করে আসছেন। এই কঠিন সময়ে সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। এই দুর্যোগ থাকবে না কিন্তু এই সময়ে যারা দুর্গতদের পাশে আছেন, একদিন তারা চিন্তা করবেন দুঃসময়ে কে পাশে ছিলেন। তাই এই সুযোগটি সবাই মিলে কাজে লাগানো দরকার।

উপস্থিত বক্তারা বলেন, যুবলীগ নেতা কামরুল ইসলাম সবসময় এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। তার এই মহানুভবতা দেখে আমরা অভিভূত হয়েছি। তার এই কার্যক্রম যেন অব্যাহত থাকে
এই ধরনের উদ্যোগ বন্যাকবলিত মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করছে বলে মনে করছেন সবাই।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে ভারতীয় ২শবস্তুা চিনিসহ ট্রাক জব্দ, আটক-১

ওসমানীনগরে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

ওসমানীনগরে প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত

মধ্যনগরে যুবলীগ নেতা শহীদুল,গ্রেফতার

ওসমানীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা খতমে কুরআন নাত মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৫ অনুষ্ঠিত

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ওসমানীনগরে অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠিত

ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা পেলেন সিলেট-২ আসন

গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে ওসমানীনগরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ