বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল সম্পন্ন

প্রতিবেদক
moloysylsurma
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দিপনায় সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ১৩তম ফুটবল লীগের ফাইনাল সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকালে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  ফাইনাল খেলায় ইয়াং স্টার ইউ.পি উমরপুর বনাম দেওয়ান বাজার সবুজ দলের মধ্যকার খেলায় ২-৪ গোলের ব্যবধানে বালাগঞ্জের দেওয়ান বাজার সবুজ দল বিজয় লাভ করে।

খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ,  বিএনপি নেতা কামরুল ইসলাম,  যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম, আক্তার আহমদ শাহীন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহবাজ আহমদ, নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু, বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রিড়াবিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক-সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলাকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার এই আয়োজনকে ঘিরে বৃহত্তর সিলেট অঞ্চলের ফুটবল প্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় ক্রিড়া প্রেমীদের এমন আয়োজনের প্রশংসা করেন বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরের প্রবীন মুরব্বি আছমত উল্যা আর নেই

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

ওসমানীনগরের ১০ টি মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

ওসমানীনগরে বিএনপি’র স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় ও আগাছা পরিস্কার অভিযান

সি‌লে‌টে বজ্রপাতে মসজিদের ইমা‌মের মৃত্যু

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম

শিক্ষকরাই শিক্ষক তৈরী করেন সাখাওয়াত এরশেদ

বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, ওসমানীনগরে ময়নুল হক চৌধুরী।