রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

যুক্তরাষ্ট্রে মা-বোনসহ পরিবারের ৩ সদস্যকে হত্যা, যুবক আটক

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৭, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

 

সুরমা সিলেট আন্তর্জাতিক ডেস্ক::

যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় প্রাণঘাতী হামলার পর পার্শ্ববর্তী নিউ জার্সি অঙ্গরাজ্যে পালিয়ে যাওয়া সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের আগে ওই ব্যক্তি পেনিসিলভানিয়ায় পৃথক দুটি বাড়িতে ঢুকে তিনজনকে হত্যা করেন। এরপর একটি গাড়ি ছিনতাই করে নিউ জার্সি পালিয়ে যান। সেখানে একটি বাড়ির ভেতর আশ্রয় নিয়েছিলেন সন্দেহভাজন বন্দুকধারী। পরে ওই বাড়ির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়।

অভিযুক্তের নাম আন্দ্রে গর্ডন। ২৬ বছর বয়সী এ যুবক তার সৎমা, বোন এবং দীর্ঘদিনের সঙ্গীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

ফলস টাউনশিপ পুলিশ জানিয়েছে, শনিবার সকালে তারা পেনসিলভানিয়ার লেভিটাউনের ভিউপয়েন্ট লেনে গোলাগুলির খবর পায়।

বাক্স কাউন্টি জেলা অ্যাটর্নি জেনিফার শর্ন বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, গর্ডন তার ৫২ বছর বয়সী সৎ মা কারেন গর্ডন এবং ১৩ বছর বয়সী বোন কেরা গর্ডনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। এসময় বাড়ির ভেতর আরও তিনজন ছিলেন। তারা লুকিয়ে থেকে প্রাণরক্ষা করেন।

এরপর এজউড লেনে যান গর্ডন। যেখানে তার দুই সন্তানের মা ২৫ বছর বয়সী টেলর ড্যানিয়েলকে গুলি করে হত্যা করেন। এসময় ড্যানিয়েলের মাসহ বাড়িতে আরও চারজন ছিলেন। ড্যানিয়েলের মাকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন গর্ডন।

পুলিশ জানিয়েছে, তিনজনকে হত্যার পর এ যুবক মরিসভিলের একটি পার্কিং লট থেকে অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। এ ঘটনায় চালক আহত হননি। পরে গাড়িটি ট্রেন্টন শহরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ট্রেন্টনে পৌঁছে একটি বাড়িতে আশ্রয় নেন গর্ডন। খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু কৌশলে সেখান থেকেও পালিয়ে যান এ যুবক। যদিও বেশিদূর যেতে পারেননি। পথে অন্য পুলিশ সদস্যরা তাকে আটকান। এসময় বাধা দেওয়ার কোনো চেষ্টা করেননি গর্ডন। বেশ শান্তভাবে আত্মসমর্পণ করেন তিনি।
হামলার সময় গর্ডন এআর-১৫ ধরনের একটি অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিলেন বলে মনে করছেন কর্মকর্তারা।

সূত্র: সিএনএন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে খালের এপার থেকে ওপার পর্যন্ত অবৈধ ভাবে জালদিয়ে বাধ

ওসমানীনগরে ব্যাংক কর্মকর্তার হারানো আইফোন ফিরে পেতে ত্রিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কোপা কর্তৃপক্ষ

পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে: সুজিত কুমার চন্দ

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দিক আহমদ শ্যামলের উদ্যোগে বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

ওসমানীনগরে হাসিনা মার্কা নির্বাচন বয়কট করলো দলিল লেখক সমিতির একাংশ প্রার্থীরা

ওসমানীনগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, ওসমানীনগরে : ইলিয়াসপত্নী লুনা

যুক্তরাষ্ট্রে মা-বোনসহ পরিবারের ৩ সদস্যকে হত্যা, যুবক আটক