শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ইফতারে ব্যাটারির পানির শরবত খেয়ে, হাসপাতালে চার জন

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৫, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক::

ইফতারের সময় বানানো শরবতে ভুল করে ব্যবহার হয়েছে ব্যাটারির পানি; আর সেই শরবত পান করে হাসপাতালে চার জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা জানিয়েছেন, অসুস্থরা হলেন নুরুল হাকিম, নুরুল বশর, আব্দুল কাদের ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ। তারা সবাই নিকটাত্মীয় ও প্রতিবেশী।

চেয়ারম্যান নুরুল বলেন, গয়ালমারা স্টেশনে স্থানীয় একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে দোকান মালিক ও কর্মচারীরা ইফতারের আয়োজন করে। এতে ভুলবশত ব্যাটারির পানি দিয়ে শরবত তৈরি করা হয়

৪ জন সেই শরবত পানের পরেই বুক জ্বালাপোড়া ও বমি শুরু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

অসুস্থ নুরুল হাকিম বলেন, বুধবার রাতে দোকানের মালিক এক শিশু কর্মচারীকে শরবত তৈরি করার জন্য এক বোতল পানি পাশের দোকানে ফ্রিজে রাখতে বলেন। শিশুটি ভুল করে ব্যাটারির পানি রেখে আসে। বৃহস্পতিবার ইফতারের আগে বোতলটি এনে সেই পানি দিয়ে শরবত তৈরি করা হয়।

সেই শরবত পানের সময়ই বোঝা যায় কোনো একটি গড়বড় হয়েছে। তাই কয়েক চুমুক পান করার পর তারা বাকিগুলো রেখে দেন। এক পর্যায়ে শুরু হয় জ্বালাপোড়া ও বমি।

চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটে প্রস্তুত পুরাতন জেল, যাদের রাখা হবে

ওসমানীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি থেকে লিলফর বহিষ্কার

নির্বাচনের আগে ‘হ্যাঁ-না গণভোট’ আয়োজন নির্বাচন বিরোধী ষড়যন্ত্র: তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

মাত্র ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবেন ব্যবসায়ী খলিল

ওসমানীনগরে প্রতিমন্ত্রীরপক্ষ থেকে রান্নাকরা খাবার বিতরণ করলো থানা পুলিশ

ওসমানীনগরে ফ্রান্স প্রবাসী আল আমীন আহমেদ হৃদয়ের খাদ্য সামগ্রী বিতরণ

ভালুকায় গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

গাজীপুর থেকে ওসমানীনগরের ১৩ মামলার পলাতক আসামী স্বামী স্ত্রী গ্রেফতার

ওসমানীনগরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার