ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ্ব নাসির আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী ও ইসালে সোওয়াব উপলক্ষে খতমে কুরআন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ (বোধবার) উপজেলার দয়ামির ইউনিয়নের শরীষপুর গ্রামে নিজের দাদার নামে প্রতিষ্ঠিত মুন্সি গুল মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্স ট্রাস্ট, হিফজুল কোরআন আলিয়া মাদ্রাসা ও এতিম খানায় অনুষ্ঠিত খতমে কুরআন ইফতার ও দোয়া মাহফিলে অত্র মাদ্রাসার ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে পরিচালক আনহারুজ্জামানের পরিচালনায়, উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, হিফজ বিভাগের প্রধান হাফিজ পিয়ার মাহমুদ, সহকারী শিক্ষক মাস্টার গৌছুর রহমান, শিক্ষক আরশ আলী, মাদ্রাসার শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ্ব নাসির আহমদ এই এলাকায় দিনি শিক্ষার আলো জ্বালিয়ে আজ তিনি অন্ধকার কবরে সায়িত আছেন। নাসির আহমদ একজন সৎ নিষ্টবান ও দানভীর ব্যক্তি ছিলেন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়নের রুপকার, তার দ্বারা এই অঞ্চলে রাস্তা ঘাট ব্রিজ নির্মাণ ঈদগাহে ভুমি দাতাসহ দেশে বিদেশে অনেক সুনাম রয়েছে। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকীতে পবিত্র মাহে রমজান মাসে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।
সংবাদ টি শেয়ার করুন।


















