বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত

প্রতিবেদক
moloysylsurma
মে ১, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে, বেলা ১১টায় সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালী পুর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা সভাপতি আব্দুল মুমিন, সহ-সভাপতি রেদোয়ান খাঁন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সাধারণ সম্পাদক কাজী নাইমুর রহমান শামীম, কোষাধ্যক্ষ গোলাম হায়দার, উপজেলা ভবন নির্মাণ শ্রমিক সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খেলু, তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা আইসিটি কর্মকর্তা খাঁন জাহান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মুকিত, শ্রমিক কল্যাণ ইউপি শাখার সভাপতি জিয়াউর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমূখ।

বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।
এজন্য এ দেশকে নতুন ভাবে বৈষম্য মুক্ত করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে ১৩ পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন

ওসমানীনগরে দুই বন্ধুর কোটি টাকার গবাদি পশুর খামার উদ্বোধন

সেনা প্রধানের কাছ থেকে প্রয়াস সিলেটের জন্য বাস গ্রহণ করলেন আঁখিনূর

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে দোয়া মাহফিল

ওসমানীনগরে প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত

বালাগঞ্জে শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাষ্ট ও নিরাপদ এনজিও এর সহযোগিতায় হুইল চেয়ার নগদ অর্থ শীতবস্ত্র বিতরণ

ধর্মপাশায় বিদায় ও বরণ অনুষ্ঠান

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত