সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার লুন্ঠিত সাড়ে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ২৫, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় থানা পুলিশের অভিযানে লুট হওয়া মালামালসহ ছয়জন ডাকাত কে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে জিরা, শাড়ী, টি শার্ট, ক্রিম, মশলা, চাল,সিগারেট, ফুসকা বিভিন্ন পণ্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়।

রবিবার (২৪ আগস্ট) রাতে সিলেট থেকে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান মালামাল নিয়ে নাইওরপুল দিয়ে আসতে থাকলে রাস্তায় ভ্যান আটকিয়ে সংঘবদ্ধ হয়ে কয়েকজন ডাকাত ভ্যান চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যানে থাকা পণ্য লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন ডাকাত গ্রেপ্তারসহ ১২ বস্তা (৩৬০ কেজি) জিরা, ৭ বস্তা (২১০ কেজি) জিরা, ১২ বস্তা ফুলকর (৬৭৫ প্যাকেট), ৮৪ পিস প্যাস্ট্রি, ১২০০ পিস স্কিনসানহিস ক্রিম ও ৪০ কেজি চাউলসহ মোট দশ লাখ সাতচল্লিশ হাজার চারশ নব্বই টাকার পণ্য মৌলভীবাজার ফতেহপুর গুপ্তপাড়া এমদাদ নামের ব্যক্তির বাড়ী থেকে উদ্ধার
করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আঃ মজিদ (২৪), মোঃ সুফিয়ান আহমেদ (২৬), দিলসাদ আহমেদ রাজু (৩৪) ও সাইদুর রহমান সাদী (২১)। তারা বিভিন্ন এলাকায় বসবাস করেন এবং দীর্ঘদিন যাবত অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ঘটনায় মো: ফারদুল ইসলাম ২৪ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং০৮। তারিখ ২৪,০৮,২০২৫

ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ডাকাতির সাথে সম্পৃক্ত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের পক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত