শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা, মির্জা আসহাব বেগ

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ১৩, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ:: দেশ বিদেশের প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ ডট নেট এর সম্পাদক মির্জা আসহাব বেগ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ সেই পেশাকে হাসিমুখে নির্ভীকতার সাথে গ্রহণ করেন অনেক তরুণ-তরুণীরা। সাংবাদিকতা হোক আদর্শ-ন্যায়নীতির উপর থেকে সদা সত্য ঘটনা উদঘাটনে সঠিক তথ্য প্রচারের এক বিশ্বাসযোগ্য পেশা। সাংবাদিকতা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা নয়, বরং হোক সঠিক তথ্য পাওয়ার মাধ্যম। বৃহস্পতিবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলায় ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

কোন র্স্বাথান্বেষী মহলের দ্বারা প্রভাহিত না হয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে জনগণের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, যে কোন কঠিন সময়ে সাংবাদিকরাও প্রাণের মায়া ত্যাগ করে পেশাগত দ্বায়িত্ব পালন করেন। জুলাই-আগস্টে ছাত্র জনাতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার বিরুধী আন্দোলনে পেশাগত দায়িত্বপালন কালে কয়েকজন সাংবাদিক নিহতের পাশাপাশি অন্তত কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।
ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ ইসবাহ উদ্দিন, সাংবাদিক লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, ওসমানীনগর অনইলান প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ।
ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সভাপতি রনিক পাল, ওসমানীনগর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু কয়েছ চৌধুরী, সমাজসেবী সুলেমান খাঁন, নজরুল ইসলাম, অনিক আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য শশাংক চৌধুরী, জুয়েল আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী আব্দুল জলিল বাহার। পবিত্র গীতা পাঠ করেন, ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাশ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে বিএনপি নেতার বিরুদ্ধে বিলের দখল বিক্রির অভিযোগ

বন্যার্তদের পাশে সর্বদা আছি-এ এইচ এম কামরুল ইসলাম

দয়ামীর বাজারে রাজা এন্ড সায়্যিদ গ্রাফিক্স জোনের উদ্বোধন

ধর্মপাশায় উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবদলের যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ওসমানীনগরে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে প্রবাসীর রান্না করা খাবার বিতরণ

ওসমানীনগরে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে মতবিনিময় সভা

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে, প্রথম রমজান সোমবারে।

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে : অভিযোগ প্রভাবশালীদের নির্যাতনের শিকার গাড়ি চালক ইছমাইলের পরিবার

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ওসমানীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি থেকে লিলফর বহিষ্কার