হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি:: চলমান বন্যায় সিলেটের ওসমানীনগরে ভানবাসী মানুষদের গোপনে সহযোগীতা ও এলাকার সামগ্রীক উন্নয়নে ধারাবাহিক সহায়তায় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউিনিটি ব্যক্তিত্ব শিরাক আলী ছেরাগকে প্রধান করা হয়েছে সংবর্ধনা। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শনিবার রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা প্রধান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক শিরাক আলী ছেরাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ। বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্য, প্রবাসী আব্দুল ওয়াদুদ। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক ময়য় চক্রবর্তী, কোষাধক্ষ্য শরিফ আহমদ চৌধুরীসহ ক্লাবের সদস্য ও স্থানীয় সুশিল সামাজের প্রতিনিধিরা। এসময় বক্তারা বলেন, প্রবাসীরা এই দেশের সম্পাদ। দেশের অবকাঠামো উন্নয়নসহ যে কোন দূর্যোগে প্রবাসীরা অসহায় মানুষের প্রতি সহায়তার হাত প্রসারিত করে যাচ্ছেন। নাড়ির টানে আর্থ মানবতার সেবায় প্রবাসীরা যে সকল কার্যক্রম পরিচালনা করেন তা প্রশংসনীয়। অসহায়দের কল্যণে প্রবাসীদের মানবিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান বক্তারা। যুক্তরাজ্য প্রবাসী শিরাক আলী চেরাগ বলেন আজ আমি অত্যান্ত আনন্দিত সংবর্ধনা পেয়ে। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক রা চলমান দুর্যোগে অত্যান্ত সাহসীকতার সাথে মাঠে থেকে যেভাবে কাজ করে যাচ্ছে এটি খুবই লক্ষণীয় তাই আমি মনে করি সংবর্ধনা এবং সম্মাননা শুধু আমরা পাওয়ার দাবী রাখিনা সাংবাদিক রা ও যথাযত ভাবে আরো বেশি পাওয়ার যোগ্যতা রাখেন। তাই আমি ও আমার সকল প্রবাসীদের বৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বৃন্দ কে সম্মান প্রদর্শন করি আপনাদের সুন্দর লিখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।

















