বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে তারুণ্যের উৎসব উদযাপন প্রস্তুতি সভা

প্রতিবেদক
moloysylsurma
জানুয়ারি ৯, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের আমীর ছোহরাব আলী, সেক্রেটারী জেনারেল আনহার আহমদ,তাজপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা প্রকৗশলী আব্দুল্লাহ আল মামনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন রশিদ, আমারদেশ প্রতিনিধি সাইফুর এম রেফুল প্রমুখ।
সভায় যুবসমাজের সৃজনশীলতা ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিতে নানা কর্মসূচি প্রনয়ন ও উৎসবকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। উৎসবে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারুণ্যের উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হবে। তারুণ্যের উৎসব উদযাপনের মাধ্যমে তরুণদের প্রতিভা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে

সিলেটের ওসমানীনগর উপজেলায় বয়ে গেলো ভয়ংকর ধূলো ঝড়

ওসমানীনগরে বিএনপি নেতা বহিস্কার পদ স্থগিত দুইজনের বাতিল সাদিপুর ইউনিয়ন বিএনপির কমিটি

ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ ও বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্টিত

ওসমানীনগরে সততা ইসলামী যুব সংঘের নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

ওসমানীনগরে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

নদীতে ভাসমান মরদেহ,শরীরে বাঁধা ৫ কোটি টাকার স্বর্ণ!

পেঁয়াজ নিয়ে ভারতের দাদাগিরি শেষ: উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে দেশ